আপেলের খোসায় রয়েছে উপকারী আঁশ, যা ওজন, রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর। তবে কারও হজমে সমস্যা থাকলে খোসা ছাড়া খাওয়া ভালো। খোসাসহ খেলে কীটনাশক ও ময়লা লেগে থাকতে পারে। এটি দূর করতে বিশুদ্ধ বা সামান্য ভিনেগার মেশানো পানিতে ১০-১৫ মিনিট আপেল ডুবিয়ে রেখে ধুয়ে নিন। কাটার পর দ্রুত আপেল খেয়ে ফেললে পুষ্টিগুণ বজায় থাকে।