ফ্রিডরিখ মেরৎজের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ২৮.৬% ভোট পেয়ে জার্মানির নির্বাচন জিতলেও প্রত্যাশা পূরণ হয়নি। ফলে ২০.৮% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কট্টর ডানপন্থী দল এএফডি। বিশেষ করে পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করেছে দলটি। তবে এএফডি'র সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নাকচ করেছেন মেরৎজ। নির্বাচনে ঐতিহাসিক পরাজয় ঘটেছে সোশ্যাল ডেমোক্র্যাটদের। এলন মাস্কের সমর্থন ও টিকটক প্রচারণায় তরুণদের ভোটে এগিয়ে গেছে এএফডি। ইউরোপ সতর্কভাবে নজর রাখলেও মেরৎজের জয়কে স্বাগত জানিয়েছে।