১৩ থেকে ১৬ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফর করবেন। নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। দোহায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আয়োজনে একটি সম্মেলনের আলোচনাও চলছে।