রামপুরায় ছাত্র আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় অভিযুক্ত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২৬ জানুয়ারি দীঘিনালা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া আজ এডিসি মইনুল ইসলাম ও বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে।