অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি সংস্কার শেষে সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তবে কিছু সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব বলে মত দেন সরকারের এই উপদেষ্টা।