পাসপোর্ট গ্রহনে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় রোহিঙ্গারা সুবিধা যেন না পায়, সরকার সে বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া রোধ ও বিদ্যমান এনআইডি যাচাই করা হবে। তিনি অপহরণ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়েও মন্তব্য করেন।