রাজধানী ঢাকাসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া এলাকাগুলোতে আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনী টহল দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মানুষের নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল বাড়ানোর পাশাপাশি স্থাপন করা হবে চেকপোস্ট। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বাহিনীকে মোটরসাইকেল দেওয়া হবে।
সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর প্যাট্রলিং
সূত্র: Kaler Kantho

সারাদেশ




