চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাতজন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নৌযানশ্রমিকেরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন । বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং গতকাল রাত ১২টা থেকে সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে যাত্রীবাহী নৌযানও এই ধর্মঘটে একাত্ম হতে পারে।