নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর, উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলাবিষয়ক অধিদপ্তর ও আইবাস- তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁস করেছে বলে প্রমাণ পেয়েছে ইসি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তথ্য ফাঁসের বিষয়টি ইচ্ছাকৃত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
এনআইডির তথ্য ফাঁস হয়েছে পাঁচ প্রতিষ্ঠান থেকে
সূত্র: Prothom Alo

সারাদেশ




