বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২.১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। এই লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ ১৪টি প্রকল্পে ব্যয় হবে। দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন ভ্যানকুভারে এ ঘোষণা দেন। লিবারেল সরকারের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা নীতির বিপরীত।