রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ‘বর্বরদের তোষণ’ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। এদিন দোব্রোপিলিয়ায় রুশ হামলায় ১১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের পরই ক্রমবর্ধমান হামলার মুখে পড়েছে ইউক্রেন। এদিকে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।