৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তার সাপ্তাহিক ভাষণ বাতিল করে তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে ভ্যাটিকান। বিশ্বজুড়ে তার সমর্থকরা সুস্থতার প্রার্থনা করছেন। শুভেচ্ছাবার্তা গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস।