আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রস উইং। সচিবালয়ে প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করা হবে এবং নতুন কার্ড ইস্যুর জন্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে। সাংবাদিকরা প্রয়োজনীয় ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন।