বেলুচিস্তানে ২৪ ঘণ্টার অভিযানে ১৮ সেনা এবং ২৩ জঙ্গী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর জানায়, কালাত ও হারনাই জেলায় নিরাপত্তা বাহিনী জঙ্গি হামলা প্রতিহত করেছে। হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি।
বেলুচিস্তানে অভিযানে ১৮ সেনা, ২৩ জঙ্গী নিহত: আইএসপিআর
সূত্র: DAWN

সারাবিশ্ব




