বলিউড তারকা আমির খান জানিয়েছেন, গত ২০ বছর ধরে তিনি অভিনেতা হিসেবে কোনো পারিশ্রমিক নেন না। সিনেমা সফল হলে আয় করেন, ব্যর্থ হলে কিছু পান না। অর্থ উপার্জনে তিনি চলচ্চিত্র শিল্পের সবচেয়ে পুরোনো পদ্ধতি ব্যবহার করেন। অভিনয়ে বিরতি নিয়ে 'সিতারে জমিন পার' সিনেমার মাধ্যমে চলতি বছর আবারও পর্দায় ফিরছেন তিনি।