স্টার সিনেপ্লেক্সে এই সপ্তাহের শীর্ষ সিনেমার তালিকায় দেশীয় সিনেমার মধ্যে শীর্ষে রয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও চরকি প্রযোজিত ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পায়। ছবিতে লড়াকু নারী মালতী রানি দাশ চরিত্রে মেহজাবীনের অভিনয় প্রশংসিত হয়েছে। স্টার সিনেপ্লেক্সে প্রথম স্থানে রয়েছে হলিউডের ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এরপর রয়েছে ‘মোয়ানা ২’, ‘সোনিক দ্য হেজহগ’, ‘৮৪০’, ‘ক্র্যাভেন দ্য হান্টার’ এবং ‘নকশীকাঁথার জমিন’।
যেখানে তালিকার শীর্ষে ‘প্রিয় মালতী’
সূত্র: Prothom Alo

ঢালিউড




