এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিকে সরানোর দাবিতে রবিবার প্রতিবাদ সমাবেশ করেছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’। দুপুরে এক ঘণ্টার প্রতীকী ‘এফডিসি ব্লকড’ কর্মসূচি শেষে কমিটির উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশে পরিচালক-শিল্পী-কুশলীরা অংশ নেন।