আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ১৮৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ষষ্ঠ। বাগদাদ বায়ুদূষণের শীর্ষে রয়েছে, স্কোর ২৪৬। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। আজ ঢাকার বিভিন্ন স্থানে বায়ুদূষণ বেশি, যা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর।
এছাড়া আজ ঢাকা ও আশপাশের পাঁচটি স্থানে দূষণ বেশি। এ স্থানগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং ২, সাভারের হেমায়েতপুর, গুলশান-২–এর রব ভবন, ঢাকার মার্কিন দূতাবাস এবং আগা খান একাডেমি।





