বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় ক্যাডার হওয়া প্রার্থীদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুই সপ্তাহ আগে এ তালিকা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পিএসসির এক কর্মকর্তা। তিনি জানান, নন–ক্যাডার থেকে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকাও শিগগিরই পাঠানো হবে। তবে তালিকার উদ্দেশ্য সম্পর্কে ওই কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।