ব্রাজিলে ডানপন্থী অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে। অভিযোগে লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং সুপ্রিম কোর্টের এক বিচারককে হত্যার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বলসোনারো। দোষী সাব্যস্ত হলে ৪৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।