অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সুপ্রীম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদন খারিজ করে আদালত জানায়, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে কাজ করেছেন রাষ্ট্রপতি। গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে সাংবিধানিকভাবে বৈধ বলে মত দিয়েছেন আদালত।