ইউক্রেন যুদ্ধের “কোনো সামরিক সমাধান নেই” বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন নিয়ে শুরু হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এমন্তব্য করেন তিনি। রাশিয়া হামলা জোরদার করায় নতুন করে মার্কিন সহায়তা চাইছে ইউক্রেন। তবে মার্কিন সমর্থনের শর্ত হিসেবে খনিজ সম্পদ চুক্তিসহ ছাড় দেয়ার দাবি করছেন ট্রাম্প।