গতকাল সোমবার রাতে আইন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত চার বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হক।