যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা রিয়াদে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় বসেছেন। ট্রাম্প-পুতিন ফোনালাপের পর এই বৈঠক হতে যাচ্ছে। এই সম্মেলন ভবিষ্যতে তাদের আরও শীর্ষ সম্মেলনের পথ তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে ইউরোপীয় নেতারা প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই আলোচনার মাধ্যমে রাশিয়ার শান্তি আলোচনার আন্তরিকতা মূল্যায়ন করতে চায় যুক্তরাষ্ট্র।