চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, পতনের আগে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসকদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিকিউশনের কাছে এই নির্দেশের প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। শহীদদের পোস্টমর্টেম রিপোর্ট না দেওয়ার ঘটনাকেও ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আদালতকে এসব তথ্য জানানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।