২৬ ঘণ্টা অবরোধের পর আজ সকাল থেকে শুরু হয়েছে সারাদেশের ট্রেন চলাচল। সকাল ৬:৩০ মিনিটে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে কমলাপুর ছেড়ে যায়। কর্মীদের কাজে ফিরতে দেরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ট্রেন চলাচল। মধ্যরাতে বৈঠকের পর রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।