বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের ওপরে। গত পাঁচ মাসে দেশে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে এবং আগস্ট মাসের পর আর কোনো ডলার বিক্রি হয়নি। তিনি আরও বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়, বরং সবার জন্য। দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে। অর্থপাচারকারীদের অর্থ ফেরত আনার চেষ্টা চলছে এবং মুদ্রাস্ফীতি কমিয়ে আনার কাজ করা হচ্ছে।