পুষ্টিবিদ লাবিবা তাসনিমের মতে, রমজানে ইফতারের এক ঘণ্টা পরে বা সেহেরির এক ঘণ্টা আগে ব্যায়াম করা উত্তম। নিয়মিত ব্যায়ামকারীরা ইফতারের দেড় ঘণ্টা পরে দুই ঘণ্টা ব্যায়াম করতে পারেন। নতুনদের জন্য এক থেকে দেড় ঘণ্টা যথেষ্ট। ওয়েট লিফ্টিংয়ে ওজন কমিয়ে এবং লো মডারেট কার্ডিও ও অ্যারোবিক করার পরামর্শ দিয়েছেন তিনি।