২০২৪ সালে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ২৩তম পুরস্কার আসরে চরকি সেরা ওয়েব সিনেমা ও সেরা সিরিজের পুরস্কার পেয়েছে। 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' সেরা ওয়েব সিনেমা এবং 'মাইশেলফ অ্যালেন স্বপন' সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে। 'সুড়ঙ্গ' সিনেমার 'গা ছুঁয়ে বলো' গানের জন্য তানজীব সারোয়ার সেরা সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী এবং আজীবন সম্মাননা পেয়েছেন শফিক রেহমান।