বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাঈদ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার, সরকারি চাকরি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন তিনি তাঁর প্রাপ্য ভাতা পাবেন। 


উল্লেখ্য, গত ১৮ নভেম্বর আবু সাঈদ হত্যার ঘটনায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।