ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০০ কিমি/ঘণ্টার বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে ভিডিও দেখে মামলা দায়ের করবে কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোন গাড়ির তিনটি মামলা হলে সেই গাড়ির এক্সপ্রেসওয়ে ব্যবহার নিষিদ্ধ করা হবে। এছাড়া সর্বোচ্চ গতিসীমা ৮০ কিমি/ঘণ্টা করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।