সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই প্যারিসে ইউক্রেন সম্মেলন আয়োজন করেছেন ইমান্যুয়েল ম্যাকরন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার চুক্তিতে ইউক্রেনকে বাদ দেওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। এতে মধ্যস্থতার ভূমিকা নিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। অন্যদিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপ। আর নতুন করে রাশিয়ার আগ্রাসনের হুমকি সম্পর্কে সতর্ক করেছেন জেলেনস্কি।