চিত্রনায়িকা পরীমনি আজ ঢাকার সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মারধর ও হত্যার হুমকির মামলায় গতকাল তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন ও পরোয়ানা জারি হয়েছিল। ওই একই ঘটনায় পরীমনি নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলাও করেছিলেন। মাদক মামলাসহ উভয় মামলায় বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।