জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বিতর্কের পর ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা স্থগিত করেছেন ট্রাম্প। পাশাপাশি চেয়েছেন শান্তি আলোচনার প্রতিশ্রুতি। এই পদক্ষেপে হুমকির মুখে পড়বে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা। পাশাপাশি পুতিনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। এই পদক্ষেপকে "অন্যায়" বলে নিন্দা করেছে ইউরোপীয় মিত্ররা। এতে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বিতর্কের পর ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছেন ট্রাম্প, হোয়াইট হাউসের কর্মকর্তার বক্তব্য
সূত্র: CNN

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ




