শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নতুন ডিজাইনের ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট আসছে। নতুন করে ধর্মীয় স্থাপনা ও বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ যুক্ত করা হবে নোটগুলোতে। বাংলাদেশ ব্যাংক ও সরকার এরই মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাজারে নতুন টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন নোট ছাপানোর কাজ শুরু হয়েছে এবং টেন্ডারের কাজ শেষ হলেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। 


উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে এবং ধাপে ধাপে সব নোটের ডিজাইন পরিবর্তন করা হবে।