নরসিংদীর শিবপুরে গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে থানাহাজতে কথা বলতে না দেওয়ায় কনস্টেবলকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসানকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। শিবপুর থানার ওসি জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে আদালতে পাঠানো হবে।
নরসিংদীতে থানায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
সূত্র: Prothom Alo

সারাদেশ




