বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় পোশাক শ্রমিকরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন। ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৬ টায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির পরিচয় এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।