রাজধানীর উত্তরায় বেপরোয়া গতির মোটরসাইকেল রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ করা দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালানো হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মোবারক হোসেন ও রবি রায় নামের দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য বলে জানা গেছে।