ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। সিইসি বলেছেন, ভোটার তালিকা, পর্যবেক্ষক ও দলের নিবন্ধন বিষয়ে প্রস্তুতি চলছে। তিনি নির্বাচন সুষ্ঠু করতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রতিও জোর দেন।