কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। হেলমেট না পরা নিয়ে স্থানীয়দের সঙ্গে তল্লাশিচৌকিতে বিমানবাহিনীর সদস্যদের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমানবাহিনী জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, গুলিতে তরুণের মৃত্যু
সূত্র: Prothom Alo

সারাদেশ




