বাংলাদেশে বিরাজমান অস্থিতিকর পরিবেশের ফলে পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকার জন্যে দুই সপ্তাহ বন্ধ ছিল বিদেশি ঋণের অর্থ পরিশোধ। এমতাবস্থায় গতকাল সোমবার দুপুরের পর ঋণ পরিশোধের জন্য নতুন করে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। নির্দেশনা অনুযায় বিদেশি ঋণের সুদ-আসল এবং জ্বালানি তেল ও সারের বিল পরিশোধ আবার নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য ইআরডি সূত্রে জানা যায় বাংলাদেশকে প্রতিদিন গড়ে সাড়ে তিন কোটি ডলার ঋণ ও বিল পরিশোধ করতে হয়।