আগরতলায় হামলার প্রেক্ষিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। হামলার ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং ৭ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে এই সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।