কুরস্কের সুদজায় একটি বোর্ডিং স্কুলে বোমা হামলা চালিয়ে ৪ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ করেছে ইউক্রেন। হামলার জন্য পরস্পরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন। ক্রেমলিনের এই নৃশংসতার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইদিনে রাশিয়ার আরেকটি হামলায় ইউক্রেনে ১৫ জন নিহত হয়। অন্যদিকে খারকিভ ও সুমি অঞ্চলে ড্রোন হামলায় পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে।
কুরস্কের স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দোষারোপ ইউক্রেনের
সূত্র: The Guardian

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ




