বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ বা তার বেশি শেয়ারধারীর প্রকৃত সুবিধাভোগী মালিক বা আলটিমেট বেনিফিশিয়াল ওনার্সের (ইউবিও) তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছে। এর উদ্দেশ্য হলো সংকটাপন্ন ব্যাংকগুলোর প্রকৃত মালিকানা নিশ্চিত করা, যারা বেনামি কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকগুলো খালি করে ফেলে।


নতুন নীতিমালা অনুযায়ী, যেকোনো উপায়ে ২ শতাংশ বা তার বেশি শেয়ারধারক ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবেন। ব্যাংকগুলোকে ৩১ মার্চের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।