ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসবেন ইউরোপীয় নেতারা। ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার শান্তি আলোচনা উদ্বেগ তৈরি করেছে।মার্কিন ও ইউরোপীয় কৌশল একত্রিত করতে কাজ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তবে জেলেনস্কি সতর্ক করেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না।