মেক্সিকো, কানাডা ও চীন পাল্টা শুল্ক আরোপ করায় ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই, কানাডা ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করেছে। পালটা ব্যবস্থা নিচ্ছে মেক্সিকোও। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) আইনি চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছে। পালটা পালটি শুল্ক আরোপে অস্থিরতা বেড়েছে বিশ্ববাজারে। স্বল্পমেয়াদী অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করলেও নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প।