পবিত্র রমজান উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুরে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। ব্যাংকসহ জরুরি সেবা প্রতিষ্ঠান ও সুপ্রিম কোর্ট নিজস্ব আইন অনুযায়ী তাদের সময়সূচি নির্ধারণ করবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পবিত্র রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
সূত্র: Jamuna TV

সারাদেশ




