বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমির অনুমোদন নেওয়ার ধারণাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলা একাডেমি পুরস্কার প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বায়ত্তশাসনের অপব্যবহারের অভিযোগ তদন্তে সংস্কার কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।