চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁদপুর কোস্টগার্ড, মতলব উত্তর উপজেলা প্রশাসন ও বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে দুটি খননযন্ত্র, দুটি বাল্কহেড ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে। ১৯ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে এবং তাদের চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপ্রাপ্তবয়স্কদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।