পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন ও রুশ কর্মকর্তারা। ইউক্রেন ও ইউরোপকে উপেক্ষা করে শান্তিচুক্তির আশঙ্কা করছে দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষনা, যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাতে প্রস্তুত বৃটেন। অন্যদিকে প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন ইউরোপের নেতারা।